[ দেশজুড়ে ]
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
প্রতীকী ছবি
মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাকের ধাক্কায় আতিয়ার রহমান নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় গাংনী উপজেলায় তেঁতুলতলা এলাকায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের টেপিপাড়ার আব্দুল আজিজের ছেলে।
জানা যায়, সন্ধ্যায় আতিয়ার মোটরসাইকেল চড়ে নিজ বাড়ি থেকে গাংনী খানকাহ শরিফ মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে তেঁতুলতলা এলাকায় পৌঁছালে ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মনোজিৎ নন্দি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!