[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ফাইল ফটো
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে মির্জাপুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আল আমিন পার্বতীপুর উপজেলার কাজিপাড়া সিঙ্গিমারী গ্রামের আশরাফুলের ছেলে।
মির্জাপুর রেলস্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, শনিবার গভীর রাতে চলাচলকারী কোনো এক ট্রেনে কাটা পড়ে ঐ যুবক নিহত হয়েছে বলে গেটম্যান শফিকুল রোববার সকাল ৬টার দিকে তাকে জানান। খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের ব্যাগের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার পরিচয় শনাক্ত করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!