ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২৩
নেত্রকোণায় মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত
নেত্রকোণা মডেল থানা- ফাইল ফটো

নেত্রকোণা সদর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাহারা খাতুন নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বুধবার ভোরে নেত্রকোণা শহরের রাজুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ঢাকার ডেমরার পশ্চিমবক্স সারুলিয়া এলাকার জাহের আলীর মেয়ে। এছাড়া আহতরা হলেন- নেত্রকোণার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী ফেরদৌসি আক্তার এবং দশধার এলাকার আবু সেমার ছেলে জনি খান।

জানা যায়, ভোরে দশধার এলাকা থেকে মোটরসাইকেলে তিনজন নেত্রকোণার উদ্দেশে রওনা দেন। পথে রাজুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন সাহারা। এ সময় তার সঙ্গে থাকা দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নেন।

Advertisement

নেত্রকোণা মডেল থানার ওসি লুৎফুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!