ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় ট্রাকচাপায় ইউপি সদস্য নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩
চকরিয়ায় ট্রাকচাপায় ইউপি সদস্য নিহত
নিহত রুকনউদ্দিন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রুকনউদ্দিন খোকা নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধু তসলিম উদ্দিন। 

মঙ্গলবার বিকেলে মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুকনউদ্দিন উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও সাবেক মেম্বার আলম বাহাদুরের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল কক্সবাজার থেকে মোটরসাইকেলে চকরিয়া আসছিলেন রুকনউদ্দিন। এ সময় মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় আহত হন তার বন্ধু প্রবাসী তসলিম উদ্দিন।

Advertisement

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন বলেন, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক-হেলপার।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!