ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় ট্রাকচাপায় নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ২ আগস্ট ২০২৩
চকরিয়ায় ট্রাকচাপায় নিহত ১
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকচাপায় মোহাম্মদ হাশেম নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার ফুইট্টাচারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হাশেম চকরিয়া উপজেলার মানিকপুর ৩নং ওয়ার্ড এলাকার গুরা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুইট্টাচারা ব্রিজ এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মোহাম্মদ হাশেম নিহত হন। আহত হন আরো পাঁচজন।

Advertisement

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!