ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুলিয়ারচরে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ২ আগস্ট ২০২৩
কুলিয়ারচরে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
দুর্ঘটনাকবলিত অটোরিকশা- ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. মোরাদ নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার সকাল ১০টার দিকে কুলিয়ারচরের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মোরাদ ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের মজিদ মিয়ার ছেলে। আহতরা হলেন- কিশোরগঞ্জ সদর এলাকার শ্রাবণ (২০), রবি (৫০) এবং নেত্রকোণার বাসিন্দা সাবিত (৩২)। 

জানা যায়, সকাল ১০টার দিকে কুলিয়ারচরের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশার সামনের চাকার এক্সেল ভেঙে গতি কমে যায়। এ সময় পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হন। এ সময় অটোরিকশার আরো তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজ্জামেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিহত ভৈরব
লিংক সফলভাবে কপি হয়েছে!