সোমবার সকালে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পূর্বধলা উপজেলার শালতীঘা গ্রামের সুরুজ আলী এবং একই উপজেলার গৌরাকান্দা এলাকার শাহজাহান মিয়া। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরে পূর্বধলা থানার শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল শাকিব এ তথ্য নিশ্চিত করেন।
.png)
তিনি বলেন, সোমবার সকালে দুর্গাপুরগামী একটি দ্রুতগতির ট্রাক শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাযাত্রী সুরুজ আলী নিহত হন। এ সময় গুরুতর আহত ছয় জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শাহজাহান নামে আরেকজন মারা যান।
এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান এসআই নাজমুল শাকিব।