ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজাপুরে ট্রাকচাপায় নিহত ২

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১৩ অক্টোবর ২০২২
রাজাপুরে ট্রাকচাপায় নিহত ২
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে রাজাপুর-ভান্ডারিয়া সড়কের কৈবর্তখালী সমবায় ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজাপুর উপজেলার বলাইবাড়ি এলাকার শামসের আলীর ছেলে শহিদ হোসেন এবং উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর।

রাজাপুর থানার এসআই নাজমুজ্জামান জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী শহিদ নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর জাহাঙ্গীরের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি উদ্ধার এবং চালক বাহাদুরকে আটক করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!