[ দেশজুড়ে ]
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফাইল ছবি
ঝিনাইদহর কালীগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষে দুইজন আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাজির বাজার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার বাকরা গ্রামের আলেক মণ্ডল (৪৫) ও একই গ্রামের মাজেদুল হকের ছেলে এনামুল হক আরিফ (১৮)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
.png)
তিনি জানান, আরিফ মোটরসাইকেল চালিয়ে গাজির বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় এলে একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় বাইসাইকেল আরোহী আলেককে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!