ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোর-বেনাপোলে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৪, ৭ অক্টোবর ২০২২
যশোর-বেনাপোলে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত
যশোর-বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন কলেজছাত্র; ছবিঃ সংগৃহীত

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত হয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ ( ১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)। নিহতরা সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। 

Advertisement

নিহত সালমানের কাকা রনি হোসেন বলেন, এক মোটরসাইকেলে তিন সহপাঠী ঝিকরগাছা থেকে ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট স্টোন ইট ভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহনের (বাস-ট্রাক নিশ্চিত নয়) সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান ও আসিফ মারা যান। হাসপাতালে আনার পর সালমানের মৃত্যু হয়।

যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। বাস নাকি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, সেটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!