নিহতরা হলেন- নগরীর বিসিক এলাকার হাবিব ও ভোলা জেলার ইউনুস। তারা বালু ভরাটের কাজ করতেন।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও পালিয়েছেন চালক।
.png)
তিনি আরো বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।