মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজিজুর রহমান খোকন ও অজ্ঞাত একব্যক্তি। আহত বোরহান উদ্দিন নাছিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাছিম নওশাদ।