সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাসাইল উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন- বাসাইল উপজেলার ময়থা গাছপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে আবুল হোসেন। আবু সাঈদ দেলদুয়ার উপজেলায় কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল বলেন, মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। দুর্ঘটনাকবলিত বাস এবং মোটরসাইকেলসহ লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছেন।
.png)