শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ভীমবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন দিগধা এলাকার আফাজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই সানির হাসান খান জানান, তাজুল ইসলাম সকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি জয়দেবপুরে ফিরছিলেন। পথে ভীমবাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাজুল ইসলামকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।