ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬, ৪ নভেম্বর ২০২২
বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার বেতাগীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোকামিয়া-বেতাগী সড়কের খানেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহত ৩ কিশোরের মধ্যে কাজিরাবাদ ইউপির কালিকাবাড়ি গ্রামের মো. কবিরের ছেলে ইয়াসিন আরাফাত ও মোকামিয়া ইউপির দক্ষিণ মোকামিয়া গ্রামের রফিক মৃধার ছেলে মোহাম্মদ রাব্বির পরিচয় পাওয়া গেলেও, এ এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর এক কিশোরের পরিচয় পাওয়া যায়নি। 

বেতাগী থানা পুলিশ জানান, উপজেলার মোকামিয়া ফাজিল মাদরাসা ময়দানে মরহুম হাঁচান উদ্দিন রহ. এর ওফাত দিবস উপলক্ষে মাহফিল থেকে ৩ কিশোর বন্ধু বাড়ি ফেরার পথে খানেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে শীত এবং কুয়াশার কারণে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।  স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তিন কিশোরকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তিন কিশোরকেই মৃত ঘোষণা করেন।

Advertisement

বেতাগী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তবে তিন কিশোরকে হাসপাতালে আনার আগেই মারা যায় বলে জানান চিকিৎসক। এ দুর্ঘটনায় দুজনের পরিচয় মিললেও এখনো এক কিশোরের পরিচয় জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুলিশ ওই মৃত কিশোরের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে বলে তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!