নিহতরা হলেন- আড়াইহাজার পৌর শহরের কৃষ্ণপুরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ৪২ বছর বয়সী রতন ও ব্রাহ্মন্দি ইউনিয়নের লস্বকরদি গ্রামের বিল্লালের ছেলে ৪৫ বছরের দীন ইসলাম।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, প্রভাকরদিতে যাত্রী নামিয়ে আড়াইহাজারের দিকে যাচ্ছিল একটি লেগুনা। লেঙ্গুরদি এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটির ওপর উঠে যায়। একই সময় লেগুনা ও কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে একটি অটোরিকশার। এতে ঘটনাস্থলেই লেগুনাচালক নিহত হন। আহত হন অটোচালক দীন ইসলাম। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
.png)
ওসি আরো বলেন, কাভার্ডভ্যানটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।