ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪, হাসপাতালে ১০

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ৯ নভেম্বর ২০২২
ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪, হাসপাতালে ১০
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর মোহাম্মদ আলী দুলামিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি

নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক কুমিল্লা সদর থানার দুর্গাপুর এলাকার নাজমুল, ফিরোজপুর জেলার নেছারাবাদ থানার ফোরকান ও লক্ষীপুর জেলার রিয়াজ উদ্দিন। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়াজ উদ্দিন।

Advertisement

আহতদের মধ্যে ফিরোজপুর জেলার মনির হোসেন ও জমির উদ্দিনের নাম জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

ফেনী জেনারেল হাসপাতাল পুলিশের ইনচার্জ নায়েক জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় লক্ষীপুর জেলার রিয়াজ উদ্দিন নামে আরো একজন মারা যান। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত চারজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান, বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো পথে আসা লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন। তাদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরো বলেন,  দুর্ঘটনাকবলিত বাস-কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!