ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৫, ৩০ অক্টোবর ২০২২
বাসে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত
দুর্ঘটনাকবলিত গাড়ি

চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবাহী বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. উমরাজ মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। 

রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউপির কমলদহ এলাকার চিটাগাং ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উমরাজ হবিগঞ্জ জেলার হবিগঞ্জ পৌরসভার নাতিরাবাদের মৃত হরমুজ মিয়ার ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, রোববার সকালে ওই এলাকায় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাচ্ছিল। ওই সময় বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই মারা যান কাভার্ডভ্যান চালক উমরাজ মিয়া। 

Advertisement

এ সময় আহত হয়েছেন বাসের আরো ১০ যাত্রী। তবে তাদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুই পুলিশ হেফাজতে রয়েছে।


 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!