ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওভারটেক করতে গিয়ে বাইকে কাভার্ডভ্যানে ধাক্কা, প্রাণ গেল আরোহীর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০, ২০ অক্টোবর ২০২২
ওভারটেক করতে গিয়ে বাইকে কাভার্ডভ্যানে ধাক্কা, প্রাণ গেল আরোহীর
ফাইল ছবি

চাঁদপুরের কচুয়ায় ওভারটেক করার সময় বাইকে কাভার্ডভ্যানের ধাক্কায় রাজন সাহা নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সুমন নামে আরো এক আরোহী।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে কচুয়া-হাজীগঞ্জ আঞ্চলিক সড়কের কালচৌঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা গ্রামের গোবিন্দ সাহার ছেলে। আহত সুমন একই গ্রামের নেপালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাজীগঞ্জ থেকে কচুয়ায় আসার পথে ঢাকাগামী কাভার্ডভ্যানটি ওভারটেক করার সময় মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান রাজন। এ সময় আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী সুমন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

Advertisement

কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে পালিয়েছেন চালক। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!