ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ১৬ অক্টোবর ২০২২
বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে বাসচাপায় অসিম কুমার দাস নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার দুপুর দেড়টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অসিম কুমার দাস বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার তুষার কান্তি দাসের ছেলে।

জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস ঐ স্থানে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অসিম কুমার দাস নিহত হন। ঘটনার পর বাসটি পালিয়ে যায়।

Advertisement

নলছিটি থানার ওসি আতাউর রহমান সত্যতা নিশ্চিত করে আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!