ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্ঘটনা রোধে সড়কে তিন ম্যাজিস্ট্রেট

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ২৫ আগস্ট ২০২২
দুর্ঘটনা রোধে সড়কে তিন ম্যাজিস্ট্রেট
ছবি : ডেইলি বাংলাদেশ

দুর্ঘটনা রোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে সড়কে নামলেন মেহেরপুর জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরের দিকে মেহেরপুর-মহাজনপুর সড়কের সদর উপজেলার রাইপুর গ্রামে এ অভিযান চালান তারা।

মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, আসাদুজ্জামান নুর ও গোলাম রাব্বানী পুলিশকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় মোটরাসাইকেলের সঙ্গে বৈধ কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪ জনকে ২০০ টাকা করে মোট ৮০০ টাকা অর্থদণ্ড করা হয়।

Advertisement

 নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী বলেন, মোটরাসাইকেল চালানোর সময় অবশ্যই মোটরসাইকেলের বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। চালকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বাদে মোটরসাইকেল ড্রাইভিং না করা ও সড়ক আইন মেনে গাড়ি ড্রাইভ করার জন্য সবাইকে অনুরোধ করেন তারা। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!