ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নন্দীগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ১৮ অক্টোবর ২০২২
নন্দীগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শ্রীরামপুকুর এলাকায় ট্রাকচাপায় সুলতান মাহমুদ নামে ৩৫ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান জেলার কাহালু উপজেলার নিশ্চিন্তপুর শহরতলা এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিক্রয় প্রতিনিধি ছিলেন।

নন্দীগ্রাম থানার এসআই নুরুল ইসলাম জানান, মোটরসাইকেলে নিজ উপজেলার দিকে যাচ্ছিলেন সুলতান। শ্রীরামপুকুর এলাকায় পৌঁছালে তাকে চাপা দিয়ে পালিয়ে যায় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই সুলতান নিহত হন।

Advertisement

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!