ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় প্রাণ গেল অটোযাত্রীর 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ২ অক্টোবর ২০২২
ট্রাকচাপায় প্রাণ গেল অটোযাত্রীর 
দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় রাজু হোসেন নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। 

রোববার সকালে উপজেলার মিলনবাজার এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু হোসেন বড়খাতা এলাকার ইছাহাক আলীর ছেলে। 

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, অটোযোগে হাতীবান্ধা শহরে যাচ্ছিলেন রাজু হোসেন। পথে ওই এলাকায় বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক অটোটিকে ধাক্কা দেয়। এ সময় রাজু ছিটকে সড়কে পরলে ট্রাকের চাকায় পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান রাজু। 

Advertisement

তিনি আরো বলেন, এ ঘটনায় চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। ট্রাকটিও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!