ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৬, ২ অক্টোবর ২০২২
নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪
দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় সিএনজিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতের বাজারে উঠে যায়। এতে বাজারে আগত ৪ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ ব্যক্তি। রোববার সকাল ৬টার দিকে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (৬২), বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেম এর ছেলে আবুল কালাম সিএনজির যাত্রী। অপর নিহতের নাম পরিচয় এখন পর্যন্ত জানা জায়নি। 

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবমুখী কাঁচামালবাহী ট্রাক মাহমুদাবাদ নামা পাড়া আসার পর বিপরীত দিক ভৈরব থেকে আসা সিএনজিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতের বাজারে উঠে যায়। এতে ঘটনাস্থলেই সবজি বিক্রেতা ও সিএনজির যাত্রীসহ তিনজন নিহত হন। অপর একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। 

Advertisement

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরবসহ আশ পাশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে। পরে আরেকজন মারা যাওয়ার খবর পান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!