[ রাজধানী ]
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
মো. আলী হোসেন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সে তেজগাঁওয়ের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রোববার সকাল তেজগাঁও বিজি প্রেস এলাকায় কোনো একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় আলী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশাল মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেনের ছেলে আলী হোসেন। তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো সে। কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!