শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হোইয়াক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফের লম্বাবিল এলাকার বাসিন্দা আবুল কাশেমের স্ত্রী ১৯ বছর বয়সী ফাতেমা আক্তার ও তার ছেলে সোয়াদ। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
.png)
হোয়াইক্যং হাইওয়ে থানার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, দুপুরে টেকনাফ থেকে যাত্রী নিয়ে উখিয়ার দিকে যাচ্ছিল অটোরিকশাটি। লম্বাবিল এলাকায় পৌঁছালে অটোরিকশাকে চাপা দেয় বিপরীত থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। আহত হন আরো দুজন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।