বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বানীবহ ইউনিয়নের রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের কালীবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জু মিয়া বানীবহ গ্রামের জব্বার মিয়ার ছেলে।
নিহত মঞ্জু মিয়ার ভাই লুৎফর মিয়া জানান, মঞ্জু বানীবহ বাজারে মাছ বিক্রি করে নসিমনে করে বাড়ি ফিরছিলেন। কালীবাড়ী মোড় এলাকায় পৌঁছালে পণ্যবাহী একটি ট্রাক নসিমনটিকে চাপা দেয়। এতে মঞ্জু মিয়াসহ তিনজন আহত হন। গুরুতর অবস্থায় মঞ্জু মিয়াকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
.png)
বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ বিকেলে বানীবহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। রাতে লাশ দাফন করা হবে।