[ দেশজুড়ে ]
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
রোববার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম লক্ষ্মীপুর জেলার সদর থানার চর মোহাম্মদ গ্রামের সাইদুল ইসলামের ছেলে। আহতরা হলেন- অশোক কুমার রায়, কামরুল ইসলাম, অমল কুমার ও সাইদুল।
জানা যায়, ভোরে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত হন। এছাড়া আরো চারজন আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এ কে এম মনজুরুল হক আখন্দ বলেন, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!