ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে বাসচাপায় নিহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ২৭ সেপ্টেম্বর ২০২২
কিশোরগঞ্জে বাসচাপায় নিহত ৩
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে ভৈরবগামী একটি যাত্রীবাহী বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। আহত অন্য একজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. নুর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ উদ্ধার করেছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাসটি উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!