ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে বাসচাপায় নিহত ২

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ১৯ জুলাই ২০২৩
ফরিদপুরে বাসচাপায় নিহত ২
দুর্ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুর সদর উপজেলায় বাসচাপায় মিরাজ হোসেন এবং সাগর নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর আখ সেন্টারের সামনে ফরিদপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুর শহরের বদরপুরের জনৈক মোহাম্মদ আলীর ছেলে মিরাজ হোসেন এবং বোয়ালমারীর সাগর।

করিমপুর হাইওয়ে থানার ওসি শহিদুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাগেরহাট হতে ছেড়ে আসা ফরিদপুরমুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মিরাজ নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী সাগরকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!