[ দেশজুড়ে ]
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০
দুর্ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চড়ারহাট এলাকার এ দুর্ঘটনাটি ঘটে। নিহতার হলেন- ট্রাকচালক পাবনা সাঁথিয়া উপজেলার আকরাম হোসেন এবং বাসযাত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী ‘মা’ এন্টারপ্রাইজ নামে একটি বাস আসছিল। এদিকে পঞ্চগড় থেকে মালবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। মঙ্গলবার ভোরে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট টুলটুলিপাড়া এলাকায় পৌঁছালে ট্রাক এবং বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক এবং বাসের একজন যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১০ বাসযাত্রী।
.png)
নবাবগঞ্জ থানার ওসি তাওহেদুল ইসলাম তৌহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!