দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার দুপুর দেড়টার সময় দিনাজপুর ফুলবাড়ী সড়কের পাঁচবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসের হেলপার আবু বক্কর নিহত হন। এ সময় আহত হন কমপক্ষে ১০ যাত্রী।
নিহত আবু বক্কর দিনাজপুর সদর উপজেলার উপরপাইল জালিয়াপাড়া এলাকার আস্তাব উদ্দিনের ছেলে।
.png)
স্থানীয়রা জানান, ফুলবাড়ী থেকে দিনাজপুর শহরের দিকে যাত্রীবাহী বাসটি যাচ্ছিল। পথে সদরের পাঁচবাড়ী এলাকায় পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের হেলপার এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত বাসযাত্রীদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া একইদিন সকালে দিনাজপুর-রংপুর মহাসড়কের চম্পাতলী ফকিরের মোড় নামক এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় রুহুল আমিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
দশমাইল হাইওয়ে থানার ওসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।