[ দেশজুড়ে ]
কক্সবাজারে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
দুর্ঘটনাকবলিত বাস
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ছয় বাসযাত্রী।
মঙ্গলবার সকালে চকরিয়ার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ নামে একটি বাস কক্সবাজারের দিকে আসছিল। পথে করিয়ার হারবাং এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হন। এ সময় আহত হন অন্তত ছয় যাত্রী। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।
.png)
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!