ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ১৫ জুলাই ২০২৩
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
দুর্ঘটনাকবলিত ট্রাক- ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদী উপজেলা বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

শনিবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আমতলা এলাকায় নাটোর-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তিনি বাসের হেলপার বলে ধারণা করা হচ্ছ।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে রাজশাহী থেকে রাব্বি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে এবং বিপরীত দিক থেকে আরেকটি ট্রাক নাটোরের দিক যাচ্ছিল। পথে মুলাডুলি কৃষি ফার্মের কাছে মুলাডুলি আমতলা এলাকায় বাস এবং ট্রাকের মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঐ ব্যক্তি নিহত হন। আহত হন আরো দশজন।

Advertisement

পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ কুমার স্যানাল বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনা কবলিত বাস এবং ট্রাক উদ্ধার করে পুলিশর হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!