ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৪, ১২ জুন ২০২৩
বগুড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৮টার দিকে ওই উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ওমরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আব্বাস আলী।

আহতরা হলেন- লালমনিরহাট সদরের বড়বাড়ী এলাকার মলি (২৬), কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী এলাকার শিল্পী (২২), পাবনা সদরের ছয়ঘরিয়ার মাহাতাব মণ্ডল (৬০), নাটোর সদরের আগরিয়া এলাকার বাসিন্দা বাসচালক ইউনুস (৪০) ও অজ্ঞাত আরও একজন।

Advertisement

হাইওয়ে পুলিশ কর্মকর্তা মো. আব্বাস আলী বলেন, যাত্রীবাহী বাসটি রাজশাহী থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ওমরদীঘিতে বিপরীতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আহতদের মধ্যে কেউ মারা যাননি। দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক হেফাজতে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!