[ দেশজুড়ে ]
বগুড়ায় পানিতে ডুবে প্রাণ গেল দুজনের
ফাইল ছবি
বগুড়ায় আলাদা স্থানে পানিতে ডুবে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জেলার নন্দীগ্রাম ও ধুনট উপজেলায় এ দুজনের মৃত্যু হয়।
মৃতরা হলো- ধুনট উপজেলার চরধুনট গ্রামের প্রত্যয় কুমার (১২)। সে একই গ্রামের শুকুমারের ছেলে এবং ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। অন্যজন হলেন, নন্দীগ্রাম উপজেলার ফোকপাল গ্ৰামের কাজিমুদ্দিন।
জানা গেছে, আজ দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে মারা যান কাজেমুদ্দিন। আর বাড়ির পাশে ইছামতি নদীতে গোসলে নেমে মারা যায় প্রত্যয় কুমার।
.png)
এসব তথ্য নিশ্চিত করেন ধুনট থানার ওসি মো. রবিউল ইসলাম ও নন্দীগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাঈদুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!