নিহত ইনজামাম উল আলম রাফি কৈয়ারবিল ইউনিয়নের মুহুরিপাড়ার ফরিদুল আলমের ছেলে। অপরজন, মেহেরাব হোসেন অভি লক্ষ্যারচর ইউনিয়নের হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে।
তারা দুই বন্ধু চকরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে কয়েকদিন আগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন।
.png)
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি খোকন কান্তি রুদ্র জানান, দুপুর ৩টার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেলযোগে হারবাং যাচ্ছিলেন। এ সময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান ইনজামাম। এ সময় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন মেহেরাব।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষণা করেন। আহত মেহেরাবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে মেহেবারের মৃত্যু হয়।
ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।