[ দেশজুড়ে ]
বৌ-বাজারে ইয়াবা বিক্রি করছিলেন নারী, অতঃপর...
গ্রেফতার নারী- ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে ৫৫০ ইয়াবাসহ চায়না নামে এক নারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে পৌরশহরের বৌ-বাজার এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার চায়না বেগম বৌ-বাজার এলাকার আমান উল্লাহর স্ত্রী। মঙ্গলবার সকালে জেলা পুলিশ মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সোমবার রাতে পৌরশহরের পঞ্চবটি বৌ-বাজার এলাকায় ইয়াবা বিক্রি করছেন এক নারী- এমন তথ্যের ভিত্তিতে ঐ বাজারে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে চায়না বেগমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তার কাছ থেকে ৫৫০ ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
পরে মাদক আইনে ভৈরব থানায় মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!