ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দলবেঁধে মাদকসেবন, ৭ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৫, ৬ অক্টোবর ২০২৩
দলবেঁধে মাদকসেবন, ৭ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে দলবেঁধে মাদকসেবন অবস্থায় সাত যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উপজেলা বাজার সংলগ্ন গোডাউন মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে ১০০ ট্যাপেন্টাডল ও ৫০ ইয়াবা জব্দ করা হয়। পুলিশের দাবি, আটককৃতরা সবাই মাদক ব্যবসায়ী। পাশাপাশি তারা নিজেরাও মাদকাসক্ত।

আটকৃতরা হলেন- দৌলতপুর উপজেলার বিলপাড়া গ্রামের রাকিব (৩২), বাজারপাড়া গ্রামের মিজানুর রহমান মিঠু (৪২), পূর্বপাড়া গ্রামের মেহেদী হাসান (২৪), এনামুল (৪৭), মানিকদিয়ার গ্রামের রবিউল ইসলাম (৪৬), স্বরুপপুর গ্রামের সোহাগ (২২) ও চক দৌলতপুর গ্রামের আশরাফুল ইসলাম (৪০)।

Advertisement

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বাজার সংলগ্ন গোডাউন মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!