ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবালয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ৫ অক্টোবর ২০২৩
শিবালয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় তেওতা ষাটঘর এলাকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।

গ্রেফতারকৃত মো. ইমন হাওলাদার উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের হাবিব হাওলাদার ছেলে।

Advertisement

লে. কমান্ডার আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে ঢাকা ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে গাঁজা কিনে এনে শিবালয়ের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে তেওতা ষাটঘর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে মাদক আইনে মামলা দিয়ে শিবালয় থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!