ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ১ অক্টোবর ২০২৩
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
কারাগারে নেয়া হচ্ছে আসামিকে- ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় লালন হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত লালন হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের রবিউল হক জোয়ার্দ্দারের ছেলে।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ জুন দুপুরে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাতিকাটা গ্রামের লালন হোসেনের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ৮৪ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদফতরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করেন।

একই বছরের ২৯ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় সাতজন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আজ এ রায় দেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!