ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টির সময় গাছের নিচে আশ্রয়, বজ্রপাতে নিথর হাবিয়া

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২১, ৮ অক্টোবর ২০২৩
বৃষ্টির সময় গাছের নিচে আশ্রয়, বজ্রপাতে নিথর হাবিয়া
ফাইল ফটো

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বজ্রপাতে হাবিয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত হাবিয়া বেগম ওই ইউনিয়নের উত্তর চরখালী গ্রামের মো. রুহুল আমিন ফকিরের স্ত্রী। 

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েণ বলেন, শনিবার দুপুরে বৃষ্টির মধ্যে পুকুর পারে গিয়েছিলেন হাবিয়া বেগম। হঠাৎ বৃষ্টির বেড়ে গেলে গাছের নিচে আশ্রয় নেন তিনি। সেখানেই বজ্রপাত হলে মারা যান তিনি।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!