ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে এক রাতেই ২ খুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫, ৯ অক্টোবর ২০২৩
মুন্সীগঞ্জে এক রাতেই ২ খুন
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্ত্রী রোমানা আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রোববার রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নাদিম হোসেনের মা ও বোনকে আটক করেছে পুলিশ।

নিহত রোমানা আক্তার মুন্সীগঞ্জ সদরের বাঘাইকান্দি এলাকার রুহুল আমিনলনের মেয়ে এবং একই এলাকার নাদিম হোসেনের স্ত্রী। 

Advertisement

নিহত রোমানার মা রানী বেগম জানান, রোমানার দুই বছরের ছেলে রাফসানের জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে (নানা বাড়ি) ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে রোমানার শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত না দেওয়ায় রোমানার স্বামী নাদিম হোসেন ক্ষিপ্ত হয়ে শিশু রাফসানকে একটি ঘরে আটকে রাখেন। পরে রোমানা সেই ঘর থেকে রাফসানকে বের করে আনতে গেলে স্বামী নাদিম তাকে ছুরিকাঘাত করেন। এতে রোমানা মাটিতে লুটিয়ে পড়েন রোমানা। রক্তাক্ত অবস্থায় রোমানাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, তুচ্ছ ঘটনায় স্বামী নাদিম হোসেন তার স্ত্রী রোমানা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নাদিম হোসেনের মা-আসমা বেগম ও বোন আঁখি বেগমকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ছুরি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাদিয়া নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মো. মিজান বাসাইল ইউনিয়নের সতুরচর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে। পরে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে সতুরচর গ্রামে মিজানের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানায় ওসি মুজাহিদুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!