ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহার রড দিয়ে পিটিয়ে বিড়াল মেরে ফেলায় থানায় অভিযোগ 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ১১ অক্টোবর ২০২৩
লোহার রড দিয়ে পিটিয়ে বিড়াল মেরে ফেলায় থানায় অভিযোগ 
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে লোহার রড দিয়ে পিটিয়ে একটি পোষা বিড়াল মেরে ফেলায় থানায় অভিযোগ দায়ের করেছেন বিড়ালটির মালিক হিল্লোল চৌধুরী জনি। বুধবার দুপুরে কিশোরগঞ্জ মডেল থানার এসআই মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জনি জানান, ৭ বছর ধরে বিড়ালটিকে লালন-পালন করছি। আমার বেশ কিছু দেশি-বিদেশি পোষা প্রাণী রয়েছে। ওদেরকে খুব ভালোবাসি, এসব লালন-পালন করা আমার এক প্রকার নেশা। বিড়ালটি কখনও কারো কোনো ক্ষতি করেনি। লায়ন করে ডাক দিলেই ছুটে আমার কোলে চলে আসতো। কেন এ বিড়ালটিতে এভাবে পিটিয়ে মেরে ফেলা হলো, আমি সেটা সহ‌্য করতে পারেনি। তাই থানায় ওই ব‌্যক্তির নামে অভিযোগ করেছি।

এসআই মো. আল-আমিন জানান, গত বৃহস্পতিবার ৫ অক্টোবর রাতে একটি গৃহপালিত বিড়ালকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ এনেছেন বিড়ালটি মালিক ব‌্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হিল্লোল চৌধুরী জনি। পরে তার অভিযোগের প্রেক্ষিতে একই এলাকার বাসিন্দা অভিযুক্ত মো. শহিদুল ইসলামের বাসায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি তার ভুল বুঝতে পেরে বিড়ালের মালিকের কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ‌্যতে এ ধরনের কাজ আর কখনো করবে না বলেও জানান। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!