বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন বানিয়াচং উপজেলার গোয়াখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, শহরতলীর ২ নম্বর পুল এলাকায় বাইপাস রোডে পাম্প থেকে গ্যাস সংগ্রহের জন্য বানিয়াচং থেকে আসা অটোরিকশা দ্রুতগতিতে একটি গাড়ি ওভারটেক করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক আলাউদ্দিন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
.png)
সদর মডেল থানার এসআই খোরশেদ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও পালিয়েছেন চালক।