ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৮০ হাজার টাকা জরিমানা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ১২ অক্টোবর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৮০ হাজার টাকা জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত পরীক্ষা ফি আদায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে ৮০ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের হালদারপাড়া ও মৌলভীপাড়ায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে হালদার পাড়ার দি গ্রীন ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও মৌলভীপাড়ার আধুনিক শিশু  হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার (হাসপাতাল ও ক্লিনিক) মো. আশরাফুর রহমান হিমেল জানান, দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় কিছু অসাধু  ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু টেস্টসহ অন্যান্য পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায় করছে। এমন অভিযোগের ভিত্তিতে জেলা জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

Advertisement

তিনি আরো জানান, অভিযানে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগে জেলা শহরের হালদার পাড়ার দি গ্রীন ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মৌলভীপাড়ার আধুনিক শিশু  হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে মেয়াদউত্তীর্ণ সরঞ্জাম রাখার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়। তাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় সদর উপজেলা স্বাস্থ্য অফিসের ডা. আরিফুল ইসলাম, ডা. রাফিয়াতুর রাফা এবং স্যানিটারি ইন্সপেক্টর ছফিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!