বুধবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ-বিন-আখন্দ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী এলাকায় অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখানে ইয়াবাসেবন করার সময় টুপুর নামে এক নারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়োজিদ বিন আখন্দ শুনানি শেষে ওই নারীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ’ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরো দুইদিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
.png)
অপরদিকে, গাঁজা সেবনের দায়ে জেলার সোনাইমুড়ী উপজেলার তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার বারগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলার বারগাঁও ইউনিয়নের রশিদ মিয়ার নতুর বাড়ির মৃত কবির উদ্দিনের ছেলে বাবুল মিয়াকে (৪৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই ইউনিয়নের মিলন মিয়ার ছেলে রমজান আলী রুবেলকে (৩২) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শ’ টাকা অর্থদণ্ড করা হয়। উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজর গ্রামের কোব্বাত মিয়ার ছেলে মো. মানিককে (৪০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেন।