[ দেশজুড়ে ]
বিজয়নগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত মো. মনির
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মনির উপজেলার বিষ্ণুপুর (পশ্চিমপাড়া) এলাকার তোরাব আলীর ছেলে।
বিজয়নগর থানার ওসির মো. রাজু আহম্মেদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিষ্ণুপুর ইউপির বিষ্ণুপুর (পশ্চিমপাড়া) এলাকা অভিযান পরিচালনা করে মো. মনিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!