মঙ্গলবার সকালে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর এলাকার জজ মিয়ার ছেলে হৃদয় মিয়া, একই উপজেলার আলোয়াকান্দি এলাকার শিরাজ উদ্দিনের ছেলে মো. আবু লাইছ এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্ররদানাবাদ এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুস সোবহান।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ বলেন, সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। এ সময় পিকআপসহ হৃদয় ও আবু লাইছকে গ্রেফতার করা হয়। পরে পিকআপে তল্লাশি করে নয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া সকালে একই জায়গায় পৃথক আরেক অভিযানে কভার্ডভ্যানসহ আব্দুস সোবহানকে গ্রেফতার করা হয়। তরে কভার্ডভ্যান তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)