ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২২, ৬ অক্টোবর ২০২৩
সিরাজগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ আটক ২
গাঁজাসহ আটককৃতরা

সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা ডিবি পুলিশের এসআই রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- কুড়িগ্রামের কাচ্চিরচর স্কুলপাড়া গ্রামের ছোমেদ আলীর ছেলে বিপ্লব মিয়া (২৮) এবং একই জেলার রাজারহাট থানার সফর উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৩৫)।

এসআই রওশন আলী জানান, শুক্রবার ভোরে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের সম্পা হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান ও চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি পিকআপ থামানো হলে দু’জনের আচরণে সন্দেহ হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ঐ দু’জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!